সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবি | চ্যানেল খুলনা

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবি

খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে জনসাধারণের ভোগান্তি দূর করতে পর্যাপ্ত বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে মহানগরীর শিববাড়ির মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে খুলনাস্থ মোরেলগঞ্জ – শরণখোলাবাসী।

সাবেক ছাত্রনেতা তানভীর আহমাদের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। এসময় বক্তব্য রাখেন হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, সেচ্ছাসেবী সংগঠন প্রাণডোরের সভাপতি নাসিব আহসান রুমি, সাংবাদিক সাইফুল ইসলাম।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর খুলনা-মোরেলগঞ্জ ও শরণখোলা রুটে একাধিক পরিবহন চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। স্থানীয় মালিকদের কোন্দলে দূর-পাল্লার এ পরিবহন বন্ধ হওয়ার কারনে ভোগান্তিতে পড়েছে মোরেলগঞ্জ ও শরণখোলা এ দুই উপজেলার হাজার হাজার মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খুলনায় চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছে বিপাকে।

বক্তারা অনতিবিলম্বে সাধারণ মানুষের এ দুর্ভোগ লাঘবের জন্য এ রুটে পর্যাপ্ত বাস চালু করার জোর দাবি জানান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, হাসিবুর রহমান, ইমরান হোসেন, আব্দুল কাইয়ুম, মুজাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাকারিয়া হোসেনসহ খুলনায় অবস্থানরত মোরেলগঞ্জ ও শরণখোলার জনসাধারণ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।