সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মানবাধিকার সুরক্ষা কমিটির কার্যক্রম পর্যালোচনা সভা | চ্যানেল খুলনা

খুলনা মানবাধিকার সুরক্ষা কমিটির কার্যক্রম পর্যালোচনা সভা

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় খুলনাস্থ নাইস ফাউন্ডেশন এর সভাকক্ষে রোববার (২২ আগস্ট) খুলনা রিজিওনের স্বেচ্ছাসেবামূলক ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। সভায় খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির সম্পাদক ও ”নাইস ফাউন্ডেশন” এর নির্বাহী পরিচালক এম মজিবুর রহমান করোনাকালীন মানবাধিকার বিষয়ে, সকলের সুরক্ষা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এসময় সভার সভাপতি বলেন, আমরা আমাদের সমাজটাকে চেয়েছি একটা নির্লোভ, অসাম্প্রদায়িক সহমর্মী কিস্তু বাস্তবে তার উল্টো পরিলক্ষিত হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন আইনজীবী ফারজানা এলিজা, প্রফেসর উত্তম কুমার,  সমাজ সেবক লুৎফুন্নেছা হিরা, সাংবাদিক বেল্লাল হোসেন সজল, পারভীন আক্তার, আফরোজা, জেবুন্নেছা, রাবেয়া সুলতানা, জাহিদুল ইসলাম প্রমুখ।  সভা শেষে বিনামুল্যে মাস্ক ও কভিড সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।