সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম, সম্পাদক আসাদুজ্জামান রাসেল | চ্যানেল খুলনা

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম, সম্পাদক আসাদুজ্জামান রাসেল

খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ নাসিম। সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান রাসেল। এম এ নাসিম সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। আর আসাদুজ্জামান রাসেল খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ শনিবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এর আগে বেলা ১১ টা ৫৫ মি‌নি‌টে নগরীর হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গাওয়া হয় জাতীয় সংগীত। জাতীয় পতাকা উ‌ত্তোল‌নের সময় প্রধান অতিী‌থি বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক আ, ফ, ম বাহাউ‌দ্দিন না‌সিম ও খুলনা ২ আস‌নের সংসদ সদস্য সেখ সালহউ‌দ্দিন জু‌য়েলসহ অন্যাুন্যং অতিথিরা উপ‌স্থিত ছি‌লেন। এরপর বেলুন ও কবুতর উড়া‌নো হয়।
সকাল থে‌কে নগরীর বি‌ভিন্ন ওয়ার্ড ও উপ‌জেলার নেতাকর্মীরা মি‌ছিল সহকা‌রে হা‌দিস পা‌র্কে উপ‌স্থিত হ‌তে থাকে।
সম্মেলন উপলক্ষে গোটা হা‌দিস পার্ক এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক‌য়েক‌টি স্থাপনার উপ‌রে পু‌লি‌শের সতর্ক উপ‌স্থিতি দেখা গেছে।

সম্মেলনের উদ্বোধক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। সকলকে একসাথে কাজ করতে হবে। দলের মুখ্য ভূমিকায় দায়িত্ব পালন করতে হবে আজকের সম্মেলনের নির্বাচিত প্রতিনিধিদের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।