সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল ও শোক বিবৃতি | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল ও শোক বিবৃতি

খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদের সদ্যগত মরহুমা মাতা বেগম রাশিদা ফাতিমার ও খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অকাল প্রয়াত ইসহাক আলী খান বাবু’র বিহেদী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল ৭জুন রবিবার বাদ আসর খুলনা শঙ্কমার্কেটস্থ আজমীরি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম রাশিদা ফাতিমা ও অকাল প্রয়াত ইসহাক আলী খান বাবুর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হানিফ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মনিরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, ইখতিয়ার মোল্লা, আব্দুস সালাম, দিদারুল আলম, মাহামুদুল ইসলাম সুজন, মাহামুদুর রহমান রাজেস, বায়জিদ সিনা, সংকর কুন্ডু, শফিকুল মুন্না, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, রুমান আহমেদ, আতিকুর রহমান সোহাগ, আবিদ আল হাসান, পিয়াল হাসান, আলী হোসেন, আলামিন খান, রায়হান শিকদার, জোবায়ের, সাকিব, রিয়াদ প্রমুখ।
অপরদিকে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসহাক আলী খান বাবু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগ মরহুমের বিদেহী আত্মার মাগফিতার কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখ্য যে তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল ভোর ৫ ঘটিকায় ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দলের ক্রান্তিকালে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ছিলেন। –প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।