সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সাগর (৫৭) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০:১৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার এশার নামাজের পরে শহীদ হাদিস পার্কে জানাযার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক যুবনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাগরের আকর্ষিক মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার বিহেদী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।