সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগরীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার | চ্যানেল খুলনা

খুলনা মহানগরীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

খুলনা মহানগরীর উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত স্বর্ণপট্টি, আর্যধর্ম সভা, টুটপাড়া, সাচিবুনিয়া, শিববাড়ি, বিএল কলেজ, মহেশ্বরপাশা, তেলিগাতী, ফুলবাড়িগেট ও শিরোমনি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পুলিশ কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।