সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা ব্লাড গ্রুপের ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী | চ্যানেল খুলনা

খুলনা ব্লাড গ্রুপের ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী

৭ম বেতাগা দিবস উপলক্ষে খুলনা ব্লাড গ্রুপের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার ফকিরহাটে বেতাগা ইউনিয়নে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিসুর রহমান, অর্থ সম্পাদক আন্নি রহমান, প্রচার সম্পাদক সাকিব মোল্লা, সিনিয়র স্বেচ্ছাসেবী ফারহানা শারমিন, মোহাম্মদ হোসাইন শেখ, মোঃ শরিফর রহমান, মোঃ ইমন, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, শ্রাবণী আক্তার, মিঠুন চক্রবর্তী, পাপ্পু দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা ব্লাড গ্রুপ শহরের বিভিন্ন স্থানে মাক্স এর ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাসহ সমাজের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ ও রক্ত দানের মত মহৎ কাজের সাথে সার্বক্ষণিক যুক্ত রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা ব্লাড গ্রুপের কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন ও উপহার প্রদান করেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।