সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিসিসিতে প্রশিক্ষণ কোর্সের সামপনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা বিসিসিতে প্রশিক্ষণ কোর্সের সামপনী অনুষ্ঠিত

‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের সমাপনী আজ (বুধবার) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর বোঝা নয়। তাঁদের জন্য সরকারের নানা ধরণের প্রশিক্ষণ সুবিধা রয়েছে। বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিসিসি’র কনসালটেন্ট মোঃ এনামুল কবির, প্রশিক্ষক সোহেল রানা ও শিবলী আবেদীন বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, ২০ দিনব্যাপী এই প্রশিক্ষণে খুলনা বিভাগের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।