সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে তিন থানায় প্রতিনিধি কমিটি দিলো জাতীয় নাগরিক কমিটি | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে তিন থানায় প্রতিনিধি কমিটি দিলো জাতীয় নাগরিক কমিটি

খুলনা বিভাগের তিন থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। খুলনা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে সদর থানায় ১৭০ সদস্য, কুষ্টিয়া সদর ২০২ ও ফকিরহাট উপজেলায় ৯৩ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি কমিটি দেয়া হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল পেজে প্রতিনিধি কমিটির চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত তানজিল মাহমুদ, মেসবাহ কামাল ও আব্দুল্লাহ আল মামুন ফয়সালের সুপারিশে আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন এ কমিটির অনুমোদন দেন।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। আর এই প্লাটফর্মের মুখপাত্র হিসেবে কাজ করছেন সামান্তা শারমিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।