সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা পলিটেকনিক’র হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা পলিটেকনিক’র হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট’র গৌরবের ৬০ বছরপূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন ও প্রথম পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) খালিশপুরে অবস্থিত খুলনা জেলা আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট (কেপিআই)’র বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক এবং বতর্মান ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সভায় “হীরক জয়ন্তী ও পূণর্মিলনী ” প্রাথমিক ভাবে সম্ভাব্য তারিখ আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী পুনর্মিলনী খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে সফল করার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া ৭ এপ্রিল ঢাকা আইডিইবি ভবনে ৮০২ নং কক্ষে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে অংশগ্রহণে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। এবং আগামী ২৯ রমজান কেপিআইতে খুলনায় বসবাস এবং অবস্থানরতদের জন্য বৃহৎ পরিসরে ইফতার মাহফিল আয়োজন করা হবে। সকল আয়োজনে অংশগ্রহনের জন্য www.kpiaa.org এই ওয়েব লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
উক্ত ইফতার মাহফিলে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।