সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা টেক্সটাইল মিলস্ হাই স্কুলের পুনর্মিলনী উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা টেক্সটাইল মিলস্ হাই স্কুলের পুনর্মিলনী উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

খুলনা টেক্সটাইল মিলস্ হাই স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে এক সভা আজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী খান ও নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার। আরও বক্তব্য রাখেন শিক্ষক বাবুল শেখ, অবিনাশ চন্দ্র মন্ডল, কামরুল ইসলাম, প্রাক্তণ ছাত্র সবুজ খান, মো. জয়নাল ফরাজী, রায়হান চৌধুরী, তীর্থ তনয়, ছাত্রী অবন্তিকা মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মানু মিত্র।
সভায় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের বেশ কিছু সিদ্ধান্তের উপর মতামত তুলে ধরা হয়। সকল প্রাক্তণ শিক্ষার্থীদের আগামী ১০ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ করা হয়। এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের তথ্য ও রেজিস্ট্রেশন বুথ চালুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।