সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হানিফ, সম্পাদক আজিজুর রহমান রাসেল | চ্যানেল খুলনা

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হানিফ, সম্পাদক আজিজুর রহমান রাসেল

খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোঃ আবু হানিফ। সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুর রহমান রাসেল।

আজ শনিবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এর আগে বেলা ১১ টা ৫৫ মি‌নি‌টে নগরীর হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গাওয়া হয় জাতীয় সংগীত। জাতীয় পতাকা উ‌ত্তোল‌নের সময় প্রধান অতিী‌থি বাংলা‌দেশ আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক আ, ফ, ম বাহাউ‌দ্দিন না‌সিম ও খুলনা ২ আস‌নের সংসদ সদস্য সেখ সালহউ‌দ্দিন জু‌য়েলসহ অন্যাুন্যং অতিথিরা উপ‌স্থিত ছি‌লেন। এরপর বেলুন ও কবুতর উড়া‌নো হয়।
সকাল থে‌কে নগরীর বি‌ভিন্ন ওয়ার্ড ও উপ‌জেলার নেতাকর্মীরা মি‌ছিল সহকা‌রে হা‌দিস পা‌র্কে উপ‌স্থিত হ‌তে থাকে।
সম্মেলন উপলক্ষে গোটা হা‌দিস পার্ক এলাকা নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক‌য়েক‌টি স্থাপনার উপ‌রে পু‌লি‌শের সতর্ক উপ‌স্থিতি দেখা গেছে।

সম্মেলনের উদ্বোধক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। সকলকে একসাথে কাজ করতে হবে। দলের মুখ্য ভূমিকায় দায়িত্ব পালন করতে হবে আজকের সম্মেলনের নির্বাচিত প্রতিনিধিদের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।