সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা | চ্যানেল খুলনা

খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ, খুলনা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর জয়বাংলা মোড়ে আহবায়ক রাজিবুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রুহুল আমিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের আহবায়ক রাজিবুল আলম খুলনা জেলা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে খুলনা জেলা কমিটির উদ্যোগে বিকালে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায় যথাক্রমে মোঃ মিজান, মোঃ আব্দুল হালিম মুন্সি, নিজাম মোল্লা, কার্যনির্বাহী সদস্য এস এম আমিন বাবু, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সাইফুল ইসলাম রিপন, জালাল শেখ, সোহেল শেখ, আসাদুল ইসলাম, নিজাম ইসলাম, নিজাম উদ্দিন, কাদের শেখ, মাসুম শিকদার, খবির শেখ, রকিবুল ইসলাম, আজিম মোল্লা, রবিউল ইসলাম রবি প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।