সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

খানজাহান আলী থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই) তে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রবিবার ( ১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এইচএসটিটিআই’র অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবির। এইচএসটিটিআই’র অতিরিক্ত পরিচালক ও পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ মোহতাশামুল হকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসটিটিআই’র উপ-পরিচালক(ইনসিটু) ও প্রধান কোর্স সমন্বয়ক প্রফেসর এস এম শওকত হোসেন, উপ-পরিচালক(ইনসিটু) প্রফেসর ড. প্রদীপ কুমার মন্ডল ও সহকারী পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ ।

৪০ দিনব্যাপী এ কোর্সে খুলনা বিভাগের ১০টি জেলার ৫০টি কলেজের মোট ৮৮জন কলেজ শিক্ষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, পৌরনীতি ও সুশাসন এবং আইসিটি দক্ষতা ও নেতৃত্ব বিকাশের গুনাবলী অর্জনের লক্ষ্যে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।