সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ২ শিশু করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

খুলনায় ২ শিশু করোনায় আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার নূর আলম খানের ২ শিশু সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। আজ বুধবার তার ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ফাহিম (১৪) ও মাহিম (৩) এর নমুনা পরীক্ষার পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের নূর আলম খান করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর মঙ্গলবার রাতে পরীক্ষার জন্য তার ২ ছেলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। বুধবার দুপুরে পরীক্ষার ফলাফলে তারা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। ওই দুটি শিশু বর্তমানে বাড়িতেই আছে।
ডা. আনিসুর জানান, নূর আলমের সংস্পর্শে আসা মোট ৬ জনের নমুনা মঙ্গলবার রাতে ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২ জন করোনা পজেটিভ এবং ৪ জনের ফলাফল নেগেটিভ। তিনি আরও জানান, আজ বুধবার মৃতের স্ত্রীসহ ৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রাতে ফলাফল জানা যেতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।