সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় স্বাস্থ্যকর শহর প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় স্বাস্থ্যকর শহর প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যকর শহর প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতে সিটি কর্পোরেশনের একটি আলাদা বিভাগ কাজ করছে। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো কেসিসি মনিটরিং করে থাকে। স্বাস্থ্যকর খুলনা গড়তে সোলার পার্ক, লিনিয়ার পার্ক, খালিশপুর শিশু পার্ক আধুনিকায়ন করা হচ্ছে এবং আরো নতুন পার্ক স্থাপন করা হবে। নগরীতে ৩০টি পুকুর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনশত ৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
সভায় জনানো হয়, খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে এবং বিশ^স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনায় ‘স্বাস্থ্যকর শহর: সুস্বাস্থ্য ও কল্যাণে নগর প্রশাসন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশ^স্বাস্থ্য সংস্থা মেক্সিকো সিটি, তিউনিস, ক্যামেরুন, বোগোটা এবং বাংলাদেশের খুলনাসহ বিশে^র এই পাঁচটি শহরকে স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে। এর মাধ্যমে খুলনা হতে যাচ্ছে উন্নয়শীল বিশে^র স্বাস্থ্যকর শহরের একটি রোল মডেল। বাংলাদেশে মানুষের মৃত্যুর ৬৭ শতাংশই হয় অসংক্রামক রোগের কারণে। অসংক্রামক রোগের প্রধান কারণসমূহ: অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, তামাক ব্যবহার, অ্যালকোহল পান, অপর্যাপ্ত শারীরিক শ্রম ও বায়ুদূষণ। এর ফলে সাধারণ মানুষ উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, সিওপিডি ও মানসিক অসুস্থতার মতো অসংক্রামক রোগে আক্রান্ত হয়, যা সহজেই প্রতিরোধযোগ্য। এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাব্যয় নির্বাহ করতে বছরে চার শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। এছাড়া অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার মানুষকে রোগাক্রান্ত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডাঃ মোঃ রোবেদ আমিনের সভাপতিত্বে সভায় স্বাগত জানান খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার। এসময় কেসিসি’র প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক বক্তৃতা করেন। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তার অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।