সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সিটিজেন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় সিটিজেন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

স্বল্প ব্যয়ে নির্ভুল ও উন্নত চিকিৎসার প্রত্যয়ে খুলনায় যাত্রা শুরু করলো সিটিজেন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।
শনিবার মহানগরীর কেডিএ এভিনিউ ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন খুলনা বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিইও ডাঃ এমদাদুল হক নিলয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, খুলনা পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ফারুক শেখ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদ এস এম ফরিদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ বাহারুল আলম বলেন, খুলনায় অনেক প্রতিষ্ঠান আছে। আপনারাও শুরু করছেন। আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কমনা করছি। তিনি মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে এবং ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিয়ে সকলের আস্থা অর্জন করার পরামর্শ দেন।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রবিউল ইসলাম রানা বলেন, স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল বলেন, খুলনার চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। একই সাথে স্বল্প ব্যয়ে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য ডায়াগনষ্টিক সেন্টার ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।