সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সবজির সাথে বেড়েছে ইফতার সামগ্রীর দাম | চ্যানেল খুলনা

খুলনায় সবজির সাথে বেড়েছে ইফতার সামগ্রীর দাম

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় রমযানের শুরুতে সবজির সাথে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। গত তিনদিনের ব্যবধানে সবধরনের সবজির দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে ছয় টাকা। এছাড়া উর্ধ্বমুখি হয়ে উঠেছে চিনি, বেসন, খেসারী ডাল, চিড়া, মুড়িসহ অন্যান্য জিনিসের দাম। করোনা পরিস্থিতিতে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের ভোক্তারা।
নগরীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি বেগুন ৬০ টাকা, খিরাই ৪০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৩০ থেকে ৪০ টাকা, আলু ২৫ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি শিম ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতিকেজি বেসন ৬০ টাকা, খেসারি ডাল ১০৫ টাকা, ছোলা ৭৫ টাকা, চিড়া ৬০ টাকা, মুড়ি ৮৫ টাকা, খেজুর ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অথচ গত তিনদিন আগে প্রতিকেজি বেগুন ৩০ টাকা, খিরাই ২৫ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, আলু ২৫ টাকা, পটল ৩০ টাকা, বরবটি শিম ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতিকেজি বেসন ৫০ টাকা, খেসারি ডাল ৯০ থেকে ৯৫ টাকা, ছোলা ৬৫ থেকে ৭০ টাকা, চিড়া ৫৫ টাকা, মুড়ি ৮০ টাকা, খেজুর ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
বয়রা মার্কেটে আসা ক্রেতা বাস্তহারা এলাকার শহিদ ইসলাম বলেন, রমযান মাসের শুরুতেই সবজির পাশাপাশি ইফতার সামগ্রীর দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, প্রায় একমাস ধরে করোনাভাইরাস রোধে হোম কোয়ারেন্টাইনে থাকে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অথচ এ সময় নিত্যপ্রয়োজনীয় সবধরনের জিনিসের দাম বেড়েই চলেছে। এসব পণ্যের দাম যাতে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এ ব্যাপারি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।