সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শুক্রবারের প্রোগ্রাম সফলে নগর ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

খুলনায় শুক্রবারের প্রোগ্রাম সফলে নগর ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা

ফিলিস্তিনে ইসরাইল কতৃর্ক নগ্ন হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে আগামী ২১ মে শুক্রবার বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উল্লেখ শুক্রবার প্রতিবাদ সমাবেশ ও মিছিল হওয়ার কথা ছিল কিন্তু করোনায় বর্তমান পরিস্থিতি এবং লকডাউনে বিধিনিষেধ থাকায় মিছিলের কর্মসূচি স্থগিত করে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মানববন্ধন সফল করার লক্ষ্যে আজ বুধবার (১৯ মে) রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী মিটিং পাওয়ার হাউজ মোধস্থ দলীয় কার্যালয়ে নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমানের সভাপতিত্বে  ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নিজামউদ্দিন মল্লিক, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্রনেতা মোঃ মঈনুল ইসলাম, ইব্রাহিম ইসলাম আবীর প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ ২১মে শুক্রবারের মানববন্ধন সফলে সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।