সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মোটর শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় মোটর শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ (সোমবার) বিকেলে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে নিম্ন আয়ের ২৬০ জন শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পর্যায়ক্রমে নিম্ন আয়ের এক হাজার দুইশজন মোটর শ্রমিকদের মাঝে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।