সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বেকারীর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট | চ্যানেল খুলনা

খুলনায় বেকারীর কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীতে ‘পপুলার বেকারী’ নামের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে।

শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত আড়ায়টার দিকে নগরীর বিকে রায় রোডের কুদরতীয়া জামে মসজিদের পাশের ওই কারখানাটিতে আগুন লাগে। জামাল নামের এক ব্যবসায়ী কারখানাটির মালিক।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ‘রাত আড়াইটার দিকে ওই বেকারীতে আগুন লাগার খবর পায় কন্ট্রোল রুম। পরে বিভিন্ন স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনতে ছুটে যায়।’

অগ্নিকান্ডের ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: আকরাম হোসেন বলেন, ‘আমাদের ৬টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তার এখন বলা সম্ভব হচ্ছে না।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।