সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদের ইন্তেকাল | চ্যানেল খুলনা

খুলনায় বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদের ইন্তেকাল

মহান স্বাধীনতা যুদ্ধের সম্মুখসমরের বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য (অব) মোঃ ফিরোজ আহম্মেদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনার খালিশপুর এস লাইনের বায়তুল কেরাম জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রঙ্গনে জানাজার নামাজ ও এর পূর্বে যথাযথ মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত আটটায় খুলনার ডক্টরস পয়েন্ট স্পেশালাইজড হাসপাতালে তিনি কিডনী সমস্যা ও হার্নিয়া অপারেশন জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি একটি পুত্র সন্তান, দুটি কন্যা সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খালিশপুরের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। জানাযা নামাজ শেষে তাকে খালিশপুরের গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

নামাজে জানাযা ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগরের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ শহিদুল ইসলাম, খালিশপুর মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী, কেসিসি’র ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম তাজু, বায়তুল কেরাম জামে মসজিদের ইমাম মোঃ কারামত আলী, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সালেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।