সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ (সোমবার) সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। শিশুকে অবহেলা করার কোন সুযোগ নেই। শিশুর অধিকার রক্ষা ও প্রতিভা বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে। শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। শুধু শাসন নয়, আদর যতœ দিয়ে মানুষ করতে হবে শিশুদের। পড়াশুনার পাশাপাশি শিশুকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিতে সম্পৃক্ত করা জরুরি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, খুলনা ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মোঃ মাসুদুর রহমান ও জেজেএস এর প্রোগ্রাম ডিরেক্টর এসএম চিশতী। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে লেখক আব্দুস সালাম তরফদারের শিশুতোষ গল্প গুচ্ছ ‘ভূত নেই, ভয় আছে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।