সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩ আগষ্ট) বেলা ১১টায় সংগঠনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে খুলনা প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং প্রেসক্লাবে ফলজ গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ।
সংগঠনের খুলনা মহানগর সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ এস এম এ সায়েম মিয়া, মহানগর শাখার সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম রায়হান, প্রকৌশলী আল মামুন চৌধুরী,অধ্যাপক আবুল বাশার, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা নূর হাসান জনি,অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল,খালিশপুর থানার সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম, দৌলতপুর থানার সাধারণ সম্পাদক দিপু রায়, মহানগর নেতা মোঃ মিলন শেখ, বিলাস চন্দ্র পাল,মো মিলন হোসেন, অনিরুদ্ধ বৈরাগী,মোঃ সাজিদ হোসেন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।