সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পৌঁছেছে সোয়া লাখ ভ্যাকসিন, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজ | চ্যানেল খুলনা

খুলনায় পৌঁছেছে সোয়া লাখ ভ্যাকসিন, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজ

খুলনায় এসেছে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। বুধবার (০৭ এপ্রিল) দুপুরে খুলনা সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ এ ভ্যাকসিন রিসিভ করেন।

এদিকে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন টিকা নিতে পারবেন যারা ২৭-২৮ জানুয়ারি ও ৭-৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন। তারা কোনো এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত টিকা কেন্দ্রে যেতে হবে।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ৫ এপ্রিল পর্যন্ত খুলনায় প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৫৩ জন। এর মধ্যে ৯৯ হাজার ৩১২ জন পুরুষ এবং ৬৮ হাজার ২৪১ জন নারী।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, প্রথম ডোজের টিকা নিয়ে থাকলে, ৮ সপ্তাহ পর মোবাইল মেসেজ পেলে নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে টিকার কার্ড নিয়ে যেতে হবে। কোনো কারণে মোবাইলে মেসেজ না পেলেও ৮ সপ্তাহ পূর্ণ হবার পর নির্দিষ্ট কেন্দ্রে যেয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে। যারা ২৭-২৮ জানুয়ারি ও ৭-৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা কোনো এসএমএস না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে টিকার কার্ডসহ নিয়ে যেয়ে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

এছাড়া প্রথম ডোজের টিকা প্রদানও চলমান রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে। টিকা কার্ড হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে আবার উঠানো যাবে।

খুলনা সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ খুলনায় এসে পৌঁছেছে। আজ দুপুর ১ টার ১ লাখ ২৫ হাজার ভ্যাকসিন রিসিভ করেছি। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান করা হবে। যারা প্রথম ডোজ নিয়েছিলো দু’মাস পর তারা এ টিকা নিতে পারবেন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ, সেক্রেটারি সরদার আবু তাহের

অক্সিজেন সরবরাহ বাড়ানোর উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।