সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন | চ্যানেল খুলনা

খুলনায় পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

সকল শ্রেণি-পেশার মানুষের বিপুল অংশগ্রহণ ও উজ্জীবিত জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে বিভাগীয় শহর খুলনায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের জাতীয় অনুষ্ঠানমালা খুলনা জেলা স্টেডিয়ামে বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে খুলনায় নানা রঙের বেলুন উড়িয়ে মুহুর্তটি উদযাপন করা হয়।

খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে খুলনা শহর ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা রঙিন পতাকা, ব্যানার, ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হয়। সরকারি-বেসরকারি ভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে ও স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা রেলওয়ে স্টেশন এবং ডাক অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সামনে এল-ই-ডি স্ক্রিনে পদ্মা সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।