সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা বকুলের উদ্দ্যোগে নেতাকর্মীদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা | চ্যানেল খুলনা

খুলনায় তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা বকুলের উদ্দ্যোগে নেতাকর্মীদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে পুলিশী নির্যাতনের শিকার হয়ে নিহত এবং শারীরিক অসুস্থতাজনিত কারনে মৃত দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল।

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষে বিগত আন্দোলন সংগ্রামে নির্যাতিত এই সমস্ত পরিবারের সদস্যদের হাতে তরুণ উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের তত্বাবধানে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে বসবাসরত এ সকল পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানের সময় স্ব স্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় রকিবুল ইসলাম বকুল প্রয়াত সকল বিএনপি নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি একটি ফলপ্রসূ ও কার্যকর আন্দোলন গড়ে তুলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষে দলীয় নেতকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার নিকট তিনি দোয়া প্রার্থনা করেন। আগামীর দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতার জন্যও তিনি দোয়া চান।

যে সমস্ত প্রয়াত নেতাকর্মীর পরিবারের কাছে রকিবুল ইসলাম বকুলের পক্ষে ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা পৌছে দেওয়া হয়েছে, তারা হলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মৃতঃ শাহিন তালুকদার, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তফা আরিফ সিদ্দিকী শুভ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি রাজ্জাক মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মৃতঃ আব্দুল খালেক বাদশা, খালিশপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এফ এম জিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও পুলিশের গুলিতে চোখ হারিয়ে পরবর্তীতে মৃত মোঃ উকিল উদ্দিন, খানজাহান আলী থানা বিএনপির সহ সভাপতি তোকাচ্ছের আলী, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু, দৌলতপুর থানা বিএনপি নেতা শহিদুল ইসলাম, দৌলতপুর থানা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান সিকি, সাবেক ছা্ত্রদল নেতা এলান এবং ১২নং ওয়ার্ড নিবাসী ক্যান্সার আক্রান্ত মোঃ আল আমিন হোসেন। এছাড়া অসুস্থ ও নানাবিধ সমস্যায় আক্রান্ত মহিলা দল নেত্রী জাকিয়া, চন্দ, নুরজাহান, কুলসুম, কনা ও হামিদাকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।