সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় টিসিবির পন্য কিনলে ফ্রী সবজি উপহার দিচ্ছে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা | চ্যানেল খুলনা

খুলনায় টিসিবির পন্য কিনলে ফ্রী সবজি উপহার দিচ্ছে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা

চ্যানেল খুলনা ডেস্কঃ পবিত্র মাহে রমজানে খুলনার নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর মানুষদের জন্য ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। নগরীর মোট পাচটি পয়েন্টে টিসিবির ন্যায্যমূল্যের গাড়ীর সাথে সমন্বয় করে সবজি গুলো ৪০০ পরিবারের মাঝে বিতরন করা হয়। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে কার্যক্রমটির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা। আরো উপস্থিত ছিলেন ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার সভাপতি শাহরিয়ার কবির মেঘ, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, উপদেষ্টা জেসমিন পারভীন জলি সহ অন্যান্য সদস্যরা। সদস্যদের মধ্যে ছিলেন – মনোয়ায়, জুবায়ের আল সাদ, আদর, সামির সাকির, মহিউদ্দীন, মেহরাব, জাহিদ, মাহিন, রুমি। নগরীর সাউথ সেন্ট্রাল রোড, সাতরাস্তার মোড়, পাওয়ার হাউজের মোড়, নিউমার্কেট এবং হাজী মহসিন রোড এলাকায় আজ বিতরণ করা হয়। ভিড় এড়াতে এবং জনস্বাস্থ্যর কথা মাথায় রেখে সংগঠন টি টিসিবির সাথে সমন্বয়েে এমন উদ্যোগ গ্রহন করে। সংগঠনটির সদস্যরাই সিরিলায় অনুযায়ী ব্যাগ সংগ্রহ করে নিজেরাই প্যাকেট করে তা পৌঁছে দেয় অপেক্ষমান মানুষের কাছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।