সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক বুথ স্থাপন | চ্যানেল খুলনা

খুলনায় করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক বুথ স্থাপন

চ্যানেল খুলনা ডেস্কঃ   বিশ্বের প্রতিটি দেশ কাঁপছে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে। করোনা রুখতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়েছে নানামুখী উদ্যোগ। তেমনি ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে খুলনায় সেনাবাহিনীর সদস্যরা। শহরের শের ই বাংলা রোড জোহরা খাতুন বিদ্যানিকেতন এর সামনে  নির্মাণ করেছেন ‘জীবাণুনাশক বুথ’। মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে পথচারীদের নিজের শরীরকে জীবাণুমুক্ত করার জন্য স্থাপন করা হয়েছে এই বুথ। বুথের ভিতরে প্রবেশ করলেই সারা শরীর জীবাণুনাশক পানি দিয়ে জীবাণুমুক্ত হবে।

খুলনা মহানগরীর মানুষদের জীবাণুমুক্ত রাখতে ভিন্নধর্মী এই জীবাণুনাশক বুথ তৈরি করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, জীবাণুনাশক বুথটি লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। বুথের চারপাশে করোনার
বিভিন্ন সতর্কবার্তা ব্যানার দেওয়া হয়েছে। বুথটি ১৫ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া। উচ্চতা সাড়ে সাত ফুট । তাতে ১২টি করে চারমুখী পাইপ রয়েছে। সেই পাইপের সঙ্গে যুক্ত রয়েছে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক। তাতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মেশানো রয়েছে। এটি জীবাণুনাশক হিসাবে কাজ করছে। কেউ এই বুথ দিয়ে হেঁটে গেলে বা তিন চাকার গাড়ি- মোটরসাইকেল-রিকশা জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।