সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনার ভ্যাকসিনের নিয়েছেন তিন হাজার নয়শত ৭০ জন | চ্যানেল খুলনা

খুলনায় করোনার ভ্যাকসিনের নিয়েছেন তিন হাজার নয়শত ৭০ জন

খুলনায় আজ (রবিবার) মোট তিন হাজার নয়শত ৭০ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার নয়শত ১৮ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ৫২ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ একশত ৮১ জন, বটিয়াঘাটায় চারশত ২০জন, দিঘলিয়া একশত ৬৩ জন, ডুমুরিয়া তিনশত ৪৪ জন, ফুলতলা একশত ৪৪ জন, কয়রা দুইশত ৭০ জন, পাইকগাছা তিনশত ২৯ জন, রূপসা একশত ২১ জন এবং তেরখাদায় ৮০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার সাতশত ৭৭ এবং মহিলা এক হাজার একশত ৯৩ জন।
এ পর্যন্ত খুলনা জেলায় মোট নয় হাজার চারশত ৮৬ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ছয় হাজার আটশত ৮৭ এবং মহিলা দুই হাজার পাঁচশত ৯৯ জন।
এছাড়া প্রথম ডোজের কার্যক্রম চলমান রয়েছে। আজ প্রথম ডোজে মোট সাতশত সাত জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ৬১ জন এবং আটটি উপজেলায় মোট তিনশত ৪৬ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চারশত ২৮ এবং মহিলা দুইশত ৭৯ জন। এপর্যন্ত মোট এক লাখ ৬৯ হাজার দুইশত ৫৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিনশত ৪৫ এবং মহিলা ৬৮ হাজার নয়শত ১২ জন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।