সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় অ্যালকোহল পানে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় অ্যালকোহল পানে যুবকের মৃত্যু

খুলনা মহানগরীতে এ্যালকোহল পানে মোঃ সবুজ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়া বিহারী গলি এলাকার মোঃ মোতাহের হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নগরীর সোনাডাঙ্গা থানাধীন বকসীপাড়া বিহারী গলি এলাকার সবুজ গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অ্যালকোহল পান করেছিলেন। পান করে পরে অসুস্থ হয়ে পড়লে শনিবার (৬ ফেব্রুয়ারি) কিওরহোম হাসপাতাল ভর্তি হয়েছিলেন। সেখান থেকে শরীর একটু ভালো হলে বাসায় চলে গিয়েছিলেন। পরে আবার বেশি অসু্স্হ হয়ে পড়লে রোববার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে তার আত্বীয়-স্বজন তাকে খুমেক হাসপাতালে ভর্তি করেন। শারিরীক অবস্হা খারাপ হলে মেডিসিন (৩) বিভাগে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহটি খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বলেন, সকালে সবুজ মারা গেছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। সে পেশায় একজন ফার্নিচার মিস্ত্রী। সোফায় গদি লাগানোর কাজ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।