সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস মিটআপ ২০২১ | চ্যানেল খুলনা

খুলনায় অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস মিটআপ ২০২১

বিডি অ্যাপস এর আয়োজনে খুলনার বিডি অ্যাপস ডেভেলপার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে আগ্রহীদের সাথে অনুষ্ঠিত হলো বিডি অ্যাপস খুলনা মিটআপ ২০২১।
সোমবার বিকালে নগরীর একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই মিটআপ অনুষ্ঠান।
আয়োজনে বিডি অ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বিডি অ্যাপস খুলনা মিটআপে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের সালাহ উদ্দিন, সিফাত উল হক সনেট, বিডি অ্যাপস বিজনেস এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, শাহেদ সাদ উল্লাহ, বিডিঅ্যাপস চট্টগ্রামের আরিফ হাসান রিয়াদ, আরিফ হায়দার, মীর রিয়াজ এবং খুলনার বিজনেজ এক্সিকিউটিভ সৈয়দ ফাহাদ মাহমুদ, রবি খুলনা ক্লাষ্টার অফিসের তানিম হাসান এবং চ্যানেল খুলনা’র সিইও হাসানুর রহমান তানজির।
উল্লেখ্য, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডি অ্যাপস।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।