সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির কমিটি ঘোষণা সভাপতি কবিরুল সাধারণ সম্পাদক মুন্না | চ্যানেল খুলনা

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির কমিটি ঘোষণা সভাপতি কবিরুল সাধারণ সম্পাদক মুন্না

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির মেয়াদোত্তীর্ণ বিলুপ্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না ও কোষাধ্যক্ষ হাফেজ মো. মজিবুল্লাহ্। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ শিশুপার্কে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সন্ধ্যায় সমিতির প্রধান উপদেষ্টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রফেসর ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা সমাজসেবক ভীষ্মদেব মন্ডল, কনক সরকার, সাংবাদিক আশরাফুল ইসলাম নূর ও বিশিষ্ট ব্যবসায়ী আসমাউল হুসাইন সোহাগ, নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. কবিরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না, নবনির্বাচিত কোষাধ্যক্ষ হাফেজ মো. মজিবুল্লাহ্, সদস্য হাফেজ ওবায়দুল্লাহ্ মোস্তফা, সাইদুর রহমান সাঈদ, আমির হামজা, খলিলুর রহমান, ইয়াকুব আলী, সাব্বীর হুসাইন, আছাদুল ইসলাম আসাদ, তারিকুল ইসলাম, মো. হেলাল হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ।

নবনির্বাচিত আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।