সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজু গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজু গ্রেফতার

খুলনার প্রভাষক চিত্তরঞ্জনের চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬। রোববার (২১ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক চিত্তরঞ্জন কেএমপি খুলনা সদর থানধীন আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় পিটিআই মোড় অবস্থিত নিজ নামীয় (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে তিনি ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরেন। একই রাতে ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে আসামিরা ভিতরে প্রবেশ করে। ভিকটিম চিত্তরঞ্জন আসামীদের বাঁধা দিলে আসামীরা তাকে হাত, পা ও মুখ বেধে হত্যা করে লাশটি খাটের উপর ফেলে রাখে। একইসঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে যায়। এ ঘটনায় কেএমপি খুলনা সদর থানায় ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীদের বিরূদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালের ১১ মার্চ খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত ২ আসামীকে মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে। শনিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে গ্রেফতার করে। তাকে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।