সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল।

শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এসআরবি-৬, সদর কোম্পানি ও এসআরবি-৮, সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এসময়ে খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ​গ্রেপ্তারকৃত জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। ​

জানা যায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই সাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ​রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।