সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হাফেজ মানসুর আহমেদ স্মরণে আলোচনা ও দোয়া | চ্যানেল খুলনা

খুলনায় হাফেজ মানসুর আহমেদ স্মরণে আলোচনা ও দোয়া

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় খুলনা পল্লী মঙ্গল মাদ্রাসা প্রাঙ্গণে হুফ্ফাজে পল্লীমঙ্গল খুলনার ব্যবস্থাপনায় শামসুল উলুম খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফেজ মানসুর আহমদ রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হুফ্ফাজে পল্লীমঙ্গল খুলনার সভাপতি মাওলানা রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় আলোচনা করেন হাফেজ মোস্তাক আহমেদ, হাফেজ মুফতি হাফিজুর রহমান, হাফেজ মুফতি রফিকুল ইসলাম, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা ফেরদৌস আলম, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা মশিউর রহমান, মোঃ এমদাদুল হক খালাসী, মোঃ মুরাদ হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস, হাফেজ কবির হোসাইন, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
স্মরণসভায় ছাত্রদের উদ্যোগে কয়েক খতম কুরআন পড়া হয় এবং শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিকালে সকল ছাত্রদের নিয়ে তার কবর জিয়ারত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।