সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় ইতি আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিঙ্গাপুরপ্রবাসী হৃদয়ের স্ত্রী। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শেখপাড়া ডালমিল পুলিশ ফাঁড়ির পাশে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার এসআই সাইফুর রহমান জানান, ইতি ওই ভবনের একটি ফ্ল্যাটে বোনের সঙ্গে থাকতেন। বাসাটিতে দুটি কক্ষের একটিতে ইতি এবং অন্যটিতে তাঁর বোন থাকতেন।

পুলিশ জানায়, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে স্বামী হৃদয়ের সঙ্গে ইতির মনোমালিন্য চলছিল। এর মধ্যে বুধবার রাত ৮টার দিকে ইতি নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।