সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

দুঃস্থ-অসহায় নারী-পুরুষকে পুনর্বাসনে

খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় মাহে রমজানে কিছু দুঃস্থ-অসহায় নারী-পুরুষকে পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল ২০২৩ বিকেল ৩ টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ফাউন্ডেশনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা। এ ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরদার রকিবুল ইসলাম ও ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম।

সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় এ পুনর্বাসন কার্যক্রমের আওতায় অসহায় নারী-পুরুষকে সেলাই মেশিন, ব্যবসায়িক সরঞ্জাম, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় নতুন বই কিনে দেয়া, কয়েকজন অসহায় মানুষকে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য নগদ অর্থ প্রদান এবং একজন অস্বচ্ছল মেয়ের বিয়ের আংশিক খরচ প্রদান করা হয়।

ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার ও ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, জি এম মোজাহিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, শাহিন আলম বাবু, অনুষ্ঠানের সদস্য সচিব আজাদুল হক আজাদ, মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ মনির হোসেন, মোঃ বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, অলোকা রাণী দাস, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সরওয়ার হোসেন, বিমল মল্লিক, মেহ্দী হাসান, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, মোঃ লিটন হোসেন ও মোঃ ফিরোজ আহমেদ এবং খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান আল-মামুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তৃতায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের এ ধরণের মানব কল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে কেএমপি’র সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।