সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব | চ্যানেল খুলনা

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে শনিবার (৪ জুলাই) পরিদর্শন করেন মন্ত্রী পরিষদের সচিব মোঃ নাসিমুল গনি। তিনি সরকারী ছুটির দিনে ছুটে এসেছেন খুলনায়।

মন্ত্রী পরিষদের সচিব পরিদর্শনকালে প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ, রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে কথা বলেন।

এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রায় ১৩ বছর ধরে ঝুঁলে থাকা এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব ও ব্যয় বৃদ্ধিতে তীব্র অসন্তোষ প্রকাশ ছাড়াও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেডিএর চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে খুলনায় আগমন উপলক্ষে মন্ত্রী পরিষদের সচিব মোঃ নাসিমুল গনিকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।