সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

খুলনায় সাবেক শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেনের স্ত্রী মমতা রওশন জাহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।

অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন ও মমতা রওশন জাহানের ছেলে আমেরিকা প্রবাসী এস এম রানা হোসেনের পক্ষ থেকে এবং খুলনা প্রেসক্লাবের সহায়তায় এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, মরহুম এস এম আমজাদ হোসেনের বড় ছেলে এস এম ফরিদ হোসেন, সমাজসেবক শফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী জুলু, মুজিবুর রহমান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।