সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় রিটেইল সেক্টরে শোভন কর্মশালার নিশ্চিত করনের লক্ষ্যে এমপ্লয়ার মিট আপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় রিটেইল সেক্টরে শোভন কর্মশালার নিশ্চিত করনের লক্ষ্যে এমপ্লয়ার মিট আপ অনুষ্ঠিত

মঙ্গলবার (১৭ই জানুয়ারি) খুলনায় ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাইড খুলনা সেন্টারে এমপ্লয়ার মিট-আপ এর আয়োজন করা হয়।
প্রাইড খুলনা সেন্টারের মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার লিড শিলা আক্তার।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মোঃ বাবুল হোসেন, এলাকা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আবু সাঈদ,ব্র্যাক জোনাল এইচ.আর. ম্যানেজার রোকসানা ইউনুস, ব্র্যাক এসডিপি প্রাইড প্রকল্পের এমপ্লয়মেন্ট অফিসার আবুল কালাম আজাদ এবং মোঃ বারিকুল ইসলাম।
এছাড়াও প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন ও এ্যাসিট্যান্ট লজিস্টিক অফিসার মোঃ নয়ন মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সুপার শপ, শো-রুম, শপের মালিক ও ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিটেইল সেলস সেক্টরে শোভনীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হয়। কর্মীদের সকলের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলেই নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ও তাদের শো-রুম এবং শপে আয়োজিত অনুষ্ঠানে আলোচিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ হোন।
উল্লেখ্য, প্রাইড প্রজেক্ট এর আওতায় খুলনা সদরের ময়লাপোতাতে সাথী কমপ্লেক্সে এর তৃতীয় তলায় রিটেইল সেলসের উপর ক্লাসরুম ভিত্তিক ও ওয়ার্কপ্লেস ভিত্তিক ৩৬০ ঘন্টার ট্রেনিং প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েট লার্নারদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকরি পেতে সহষযোগিতা করা হয় ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।