সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা | চ্যানেল খুলনা

খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

এসডিএফ ও আরইএলআই প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারদের কর্মশালা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এমইএল এন্ড এমএসআই এর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল হক।

কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এসডিএফ যশোর আঞ্চলিক পরিচালক মোঃ কামাল বাশার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ কায়মুন আক্তার মুনা।

খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজা খাতুন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, ডাঃ সৈয়দা রুখশানা পারভীন, ডাঃ তরুন কান্তি দাশ ও মোঃ জোবায়ের হোসেন সহ এই প্রকল্পের উপকারভোগী নারী এবং পুরুষরা।

এসময় বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের পাশাপাশি এসডিএফ মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচীকে মানবিক ও সময়োপযোগি বলে আখ্যায়িত করেন। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন, সহায় সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান, গ্রামীন অবকাঠামো নির্মাণসহ বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।