সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বাংলাদেশ তৃণমূল পার্টির ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় বাংলাদেশ তৃণমূল পার্টির ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

খুলনায় বাংলাদেশ তৃণমূল পার্টির খানজাহান আলী থানার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় এজাক্স জুট মিল কলোনিতে সাত শত গরীব দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপারসন জুলিয়া আক্তার।
এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি গরিব-দুঃখীদের দুঃখ লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, যারা দিনমজুর খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা ফুরায় তাদের কি অবস্থা বিত্তবানরা তো কখনো দেখেন নাই।
খাদ্য সামগ্রী দাম যে হারে বেড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আমার দল গরীব দুঃখী মানুষের দল, আমার দল গরিব-দুঃখীদের পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব হাসান খালেদ তালুকদার, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ তৃণমূল পার্টির সদস্য শেখ মাসুদ, জাগ্রত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সেখ শাহীন, শিরিন আক্তার, শিউলি প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।