সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা | চ্যানেল খুলনা

খুলনায় ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

খুলনায় ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের আয়োজনে এবং ইন্টার নিউজের সহযোগীতায় নগরীর ময়লাপোতা মোড়ে অ্যাওসেড কার্যালয়ে শুক্রবার দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় স্থানীয়, জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিবেদক এএইচএম শামীমুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নিজস্ব প্রতিবেদক এইচ এম আলাউদ্দিন, ঢাকাপোস্ট এর খুলনা নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি হাসানুর রহমান তানজির, সময় টেলিভিশনের প্রতিবেদক মোঃ বেল্লাল হোসেন সজল, খুলনা গেজেট এর নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক শাহানা পারভীন শিল্পী, মধুমতি নিউজের নিজস্ব প্রতিবেদক প্রিয়া আক্তার, দৈনিক জন্মভূমি পত্রিকার নিজস্ব প্রতিবেদক এম সাইফুল ইসলাম এবং দৈনিক বাংলার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ।

এ সময় ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, প্রথম আলো’র খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান এবং অনলাইন পোর্টাল খুলনা গেজেট এর নিজস্ব প্রতিবেদক নিপা মোনালিসা।

অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সকল অংশগ্রহণকারী স্বতঃস্ফুর্তভাবে ফ্যাক্ট চেকিংয়ের ওপর নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।