সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক | চ্যানেল খুলনা

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়ে ১৫৪টি গুলি উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় টিপুর বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার উত্তর পাড়া এলাকায় টিপুর বাসায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা গুলির মধ্যে ১৪১টি টু-টু বোরের এবং ১৩টি শর্টগানের।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে গুলিসহ নিহত সাবেক কাউন্সিলরের বড় ভাইকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আটক গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারে গুলিতে নিহত হন খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৪৬)। ওই দিন রাত ৯টার দিকে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সিগালের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

টিপু নগরীর দৌলতপুর উত্তর পাড়া এলাকার মো. গোলাম আকবরের ছেলে। সর্বশেষ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিনি ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের অন্যান্য সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাকেও অপসারণ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।