সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী | চ্যানেল খুলনা

খুলনায় নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

খুলনায় নিউজ নেটওয়ার্ক আয়োজিত ‘টেকনিক্যাল নলেজ ডেভেলপমেন্ট অব উইমেন জার্নালিস্টস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রমোটিং ইফেক্টিভ, রেসপনসিভ, অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ (পিইআরআই) প্রকল্পের আওতায় দ্য এশিয়া ফাউন্ডেশন ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (১১ আগস্ট) বিকাল ৩টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা এবং নারী সাংবাদিকদের জন্য তা আরও বেশি চ্যালেঞ্জিং। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য; তাই নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হয়ে নারী সাংবাদিকরা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি হলুদ সাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে ও পেশার সুনাম ক্ষুণ্ন করছে। এদের বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি। উপাচার্য একাডেমিক চর্চার পাশাপাশি প্রাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। তিনি ডিজিটাল সাইবার সিকিউরিটি, ফ্যাক্টচেক, ডাটাবেজ তৈরি ও অনুসন্ধানী সাংবাদিকতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন।

নিউজ নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক ও সম্পাদক শহিদুজ্জামানের সভাপতিত্বে ও খুলনার সমন্বয়কারী অধ্যাপক শেখ দিদারুল আলমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দ্য এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল মাহমুদ। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুুভূতি ব্যক্ত করেন পাপড়ি খানম, জেরিন ফাতেমা ও সাবিত্রী গাইন।

এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম। তিন দিনব্যাপী প্রশিক্ষণে খুলনার বিভিন্ন পত্রিকার ১৬ জন নারী সাংবাদিক অংশ নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।