সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি | চ্যানেল খুলনা

খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের উদ্যোগের প্রতিবাদ এবং দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্য বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করা হলেও খুলনার প্রকল্পটি বাতিলের প্রস্তাব মানুষকে ব্যাথিত করেছে। প্রয়োজনে প্রকল্পের নাম পরিবর্তন করে হলেও খুলনার শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হোক।

খুলনা নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ইসলাম, ১নং ওয়ার্ডের নগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসারী জাহান মঞ্জু, বনানী সুলতানা ঝুমু, সৈয়দ আলী হাফিজ, সাইফুল ইসলাম মল্লিক, সাবির খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য অনি হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিষদের খুলনার সংগঠক কোহিনুর আক্তার কনা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।