সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত | চ্যানেল খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন মো. ইসমাইল (৩২)। পুলিশ বলছে, তিনি হত্যা ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন।

পুলিশ সূত্র জানায়, নিহত ইসমাইল পুলিশ অ্যাসল্ট ও হত্যাসহ একাধিক মামলার আসামি। এছাড়াও তিনি মাদক ব্যবসায়ি ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন। দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

খুলনায় ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।