সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুই দিন ব্যাপী ভারতীয় শিক্ষা মেলা শুরু | চ্যানেল খুলনা

খুলনায় দুই দিন ব্যাপী ভারতীয় শিক্ষা মেলা শুরু

খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দর জিত সাগর বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। যে কোন দেশের চেয়ে অল্প খরচে শিক্ষার্থীদের ভবিষত জীবন গড়ে দেয় ভারতের শিক্ষা ব্যবস্থা। খুলনায় অনুষ্ঠিত ‘সেপ ভারতীয় শিক্ষা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এ সোমবার সকালে ফিতা কেটে এই শিক্ষা মেলা শুরু হয়। সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড মেলার আয়োজন করে। ভারতের ২০টি বিশ^বিদ্যালয় শিক্ষা মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে মেলা উম্মুক্ত থাকবে।

আয়োজকরা বলছেন, মেলার মধ্য দিয়ে ভারতের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রতিনিধিদের কাছ থেকে ভারতে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও পছন্দের বিষয়ে সার্বিক তথ্য সরাসরি জানার সুযোগ পাবেন। পাশাপাশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ অফার সংক্রান্ত তথ্যও জানতে পারবেন শিক্ষার্থীরা।

শিক্ষা মেলায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি, অ্যাড্যামাস, জে আই এস গ্রæপ কোলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গুলুর, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি –দিল্লী, এপিজে ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রæপ অব ইন্সস্টিটিউশনসহ  উল্লেখ্য যোগ্য ৩০ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থাকছে। আর দর্শনার্থীদের জন্য থাকবে লট্যালটারীর মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ।

সেপ ভারতীয় শিক্ষা মেলা আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা সঞ্জয় থাপা জানান, ভারতের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র গুণগত সর্বোচ্চ শিক্ষা দানই নয়, যে কোন দেশের চেয়ে অল্প খরচে শিক্ষার্থীদের ভবিষত জীবন গড়ে দেয়। বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ দেশের শিক্ষার ব্যয়ভার থেকে অল্প খরচে পড়াশোনা শেষ করতে পারেন। তাছাড়া ভারতে একদম সেশনজট নেই। আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা টিভি রিপের্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু। সভাপতিত্ব করেন আয়েজক প্রতিষ্ঠানের সভাপতি সঞ্জয় থাপা

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।