সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন

আসন্ন কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা প্রদান করা হবে। পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্ন কর্মীরা বস্তাগুলো নিয়ে আসবেন। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত ফেলবেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার (২১ মে) কেসিসির উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত ১০টায় মধ্যে শেষ করার চেষ্টা করবো। নগরবাসীর প্রতি আহবান থাকবে বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।